কুমিল্লাবৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে : প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৬, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশের আমদানিকারক ও উৎপাদনকারীদের সঙ্গে কথা হয়েছে। আগে দেশে চিনি, তেল ও খেজুরের শুল্ক বেশি ছিল। শুল্ক যাতে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি, সে বিষয়ে এনবিআরে প্রস্তাব পাঠানো হয়েছে। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং সেই সাথে ভারত থেকে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। এছাড়া ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকে তেল চিনি আসছে।

শুক্রবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের দেলদুয়ারে তার নিজ বাসভবনে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমদানিকারক, লোকাল উৎপাদক, কৃষি বিভাগ, খাদ্য বিভাগ, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগসহ সকলের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বলেছেন, রমজান উপলক্ষ্যে যথেষ্ট পরিমাণ আমাদের মজুত আছে। এছাড়াও আগামী তিন মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত আছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কেউ মজুত করে কৃত্রিমভাবে যাতে দাম বৃদ্ধি করতে না পারে সেদিকে আমাদের নজর রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার নজরদারি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। উদ্যোক্তা থেকে ভোক্তা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পণ্য পৌঁছে দেওয়া হবে। এছাড়াও এক কোটি মানুষকে টিসিবির কার্ড দিয়ে রমজানে ৫টি পণ্য দেওয়া হবে।