কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ৬ টি গাড়ি ভাঙচুর, আহত অন্তত ১০

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৩, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে অবরোধ চলাকালে ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসময় চালকসহ অন্তত ১০ জন আহত হন।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ফেনীর ট্রাংক রোডের সেন্ট্রাল স্কুলের পাশে স্ট্যান্ডে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্ট্রাল স্কুলের পাশে স্ট্যান্ডে থাকা দুটি গাড়ি ভাঙচুর করেন অবরোধকারীরা। এসময় চলাচলরত আরও তিনটি অটোরিকশা ও একটি পিকআপ ভাঙচুর করা হয়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই অবরোধকারীরা পালিয়ে যান। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, পুলিশ যাওয়ার আগেই চালকরা গাড়ি নিয়ে চলে যান। ভাঙচুরকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।