কুমিল্লামঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে ১ হাজার পিস ইয়াবাসহ ছাত্রদল-যুবদলের ৩ কর্মী আটক

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি এলাকা থেকে তাদেরকে আটক করে চৌদ্দগ্রাম থানার এস আই আশরাফুল ও জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম।

​আটককৃতরা হলো, বাবুচি গ্রামের মীর হোসেনের ছেলে অনি, একই গ্রামের মৃত সিদ্দিক মিস্ত্রীর ছেলে নাসির এবং খোরশেদ মিয়ার ছেলে মোর্শেদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও স্থানীয় সূত্রে জানা যায় আটককৃতরা স্থানীয় ছাত্রদল ও যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।

​চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়ের শেষে আগামীকাল মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।