নাইদুল হোসাইন ইমন
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।


পুলিশ জানায়, শুক্রবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে দেশীয় ধারালো অস্ত্র, একটি মোটরসাইকেল ও ছিনতাই করা কয়েকটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মাদক সেবনসহ বিভিন্ন অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের আরো জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।












