কুমিল্লাশনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যাচ্ছিলেন আত্মীয়ের শেষ বিদায়ে, পথে প্রাণ গেল বাসের ধাক্কায়

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১২, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব-নারায়ণপুর সড়কে দাঁড়িয়ে থাকা ইজিবাইটিকে ধাক্কা দেয় জৈনপুর পরিবহনের একটি বাস।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে বাসের ধাক্কায় এক নারী নিহত ও চার জন আহত হয়েছেন।

ইজিবাইকটির যাত্রীরা তাদের এক আত্মীয়ের শেষ বিদায়ে অংশ নিতে যাচ্ছিলেন।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা বড় বাড়ির সামনে মতলব-নারায়ণপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ওসি হাফিজুর রহমান মানিক।

নিহত সাদিয়া আক্তার (২৩) খাদেরগাঁও ইউনিয়নের গিলাতলী গাজী বাড়ির প্রবাসী ইসমাইল হোসেন গাজীর স্ত্রী।

আহতরা হলেন, ইজিবাইকের চালক মো. ফারুক (৪২), যাত্রী মো. জিলানী (৩২), হোসনে আরা (৪৫) ও পারভীন বেগম (৩৭)। তাদের সবার বাড়ি গিলাতলী গ্রামে এবং তারা পরস্পরের আত্মীয়।

পুলিশ জানায়, নাগদা গ্রামের এক আত্মীয়ের জানাজা ও শেষ বিদায়ে অংশ নিতে চার যাত্রী ফজরের নামাজের পরপরই ইজিবাইকে রওয়ানা হয়েছিলেন। পথে নাগদা বড় বাড়ির সামনে থামানো অবস্থায় ইজিবাইটিকে পেছন থেকে ধাক্কা দেয় জৈনপুর পরিবহনের একটি বাস।

চাঁদপুর থেকে ঢাকাগামী বাসটির ধাক্কায় দুমড়েমুচড়ে যায় ইজিবাইটি, এতে চালক ও যাত্রীরা গুরুতর আহত হন।

চার যাত্রী অটোরিকশায় করে অটোরিকশাটি থামানো অবস্থায় পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাদিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক নুরে আলম।

আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে পারভীন বেগম, হোসনে আরা ও জিলানীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মতলব দক্ষিণ থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, হাসপাতালে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার পর জৈনপুর পরিবহনের বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।