কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় বাসের ধাক্কায় নিহত লেগুনার তিন যাত্রী

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৩, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।