কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চতুর্থ দফার দুদিনের অবরোধে ১১ বাসসহ ১৪ বাহনে আগুন

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১৩, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের দুইদিনে ১৪টি আগুনের ঘটনা ঘটেছে। রোববার (১২ নভেম্বর) থেকে সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ‘উচ্ছৃঙ্খল জনতা’ কর্তৃক এসব বাহনে আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৩ নভেম্বর) রাতে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তালহা বিন জসিম বলেন, দুইদিনে ১৪টি আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা সিটিতে আটটি, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুরে তিনটি, বরিশাল বিভাগে বরিশাল সদরে একটি, রাজশাহী বিভাগের নাটোরে একটি ও রংপুর বিভাগের দিনাজপুরে একটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি বাস, একটি নছিমন ও একটি ট্রাক পুড়ে যায়।

তিনি আরও বলেন, এছাড়া ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ‘উচ্ছৃঙ্খল জনতা’ কর্তৃক অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করেছে।