কুমিল্লাসোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫ বছরের সন্তানকে ২২ তলা থেকে ফেলে দিলেন মা

প্রতিবেদক
Cumilla Press
মে ২৪, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের শারজাহর আল নাহদা এলাকায় একটি আবাসিক ভবনে হৃদয়বিদারক এক ঘটনায় মা ও সন্তানের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে, যা পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঘটনাটি ভবনের উচ্চতল থেকে ঘটে এবং এতে মা ও শিশুর মৃত্যু হয়। ভবনের নিরাপত্তাকর্মী একটি শব্দ শুনে বাইরে এসে তাদের নিথর অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে মৃত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ওই ভবনে বসবাস করছিলেন।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র ও প্রতিবেশীরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে পারিবারিক কলহ ও মানসিক চাপের বিষয়টি সামনে এসেছে।

ঘটনার পর পুরো আবাসিক এলাকায় শোকের আবহ বিরাজ করছে। প্রতিবেশীরা শিশুটির প্রাণবন্ত স্বভাবের কথা স্মরণ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত অনুসন্ধান শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।