কুমিল্লাবৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফ মাহমুদের ব্যাংক হিসাবসহ দেশে-বিদেশে লেনদেনের নথিপত্র চেয়ে দুদকের চিঠি

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

এবার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানে নথিপত্র তলব করে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক।

বৃহস্পতিবার সংস্থাটির উপপরিচালক জাহিদ কালাম এ চিঠি পাঠান। সেখানে ব্যাংকিং-নন ব্যাংকিং, লকার সুবিধা, এফডিআর, বিদেশে শেল কোম্পানি গঠনসহ দেশে-বিদেশে লেনদেন ও বিনিয়োগ সংক্রান্ত সকল নথিপত্র চাওয়া হয়েছে। একই সাথে তথ্য চাওয়া হয়েছে আসিফের স্ত্রী পান্নারও।

সম্প্রতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারসহ পদায়ন-বদলিতে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ সংক্রান্ত আরও একটি অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক।