হাম থেকে বাঁচতে টিকার বিকল্প নেই তবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে সময় লাগবে বলে মন্তব্য চিকিৎসকদের। এদিকে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশুরা। টিকা দেয়া থাকলেও আক্রান্ত হচ্ছেন অনেকে- উদ্বিগ্ন অভিভাবকরা।
হাম শুধু জ্বর বা শরীরে ফুসকুড়ির রোগ নয়। নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি এবং অন্যান্য জটিলতা হলে এটি হয়ে উঠতে পারে প্রাণঘাতী। তাই অল্প অসুখেই সচেতন হয়ে হাসপাতালে আসছেন রোগীরা।
হাসপাতালে ভর্তি থাকা রোগিদের অধিকাংশ ঢাকার বাইরের বাসিন্দা। ৫-৬ মাসের শিশুদের পাশাপাশি ভর্তি আছে ৪-৫ বছরের শিশুরাও। কেউবা জানে না দিতে হবে হামের টিকা, অনেকের আবার দেয়া আছে হামের টিকা তবুও আক্রান্ত হচ্ছেন হামে।
এদিকে হাম থেকে বাঁচতে টিকার বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। তবে টিকা নেয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে সময় লাগবে বলেও মন্তব্য তাদের।
প্রতিরোধযোগ্য এই রোগে যেন আর কোনো শিশুর প্রাণ না নিতে পারে, সেজন্য প্রয়োজন সচেতনতা, নিয়মিত টিকাদান কর্মসূচি করতে হবে বলে মন্তব্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।












