কুমিল্লাশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হজযাত্রা চলমান: ইতোমধ্যে সৌদি পৌঁছেছেন ৫৭ হাজারের বেশি বাংলাদেশি

প্রতিবেদক
Cumilla Press
মে ১৫, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রী পরিবহন কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ১৪৮টি ফ্লাইটে মোট ৫৭ হাজার ৫২৬ জন হজযাত্রী গন্তব্যে পৌঁছেছেন।

বাংলাদেশ হজ অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিন অনুযায়ী, এ সময়ের মধ্যে স্বাভাবিক কারণে ১৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে—যাদের অধিকাংশই মক্কায় এবং বাকিরা মদিনায় মারা যান।

এদিকে, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে মেডিকেল টিম সক্রিয় রয়েছে। এখন পর্যন্ত প্রায় ২৮ হাজারের বেশি যাত্রী চিকিৎসা নিয়েছেন এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় প্রায় ৭৪ হাজার যাত্রী হজে অংশ নিচ্ছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের ফ্লাইটে ধাপে ধাপে বাকি যাত্রীরাও সৌদি আরবে পৌঁছাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া ৩০ মে থেকে হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।