কুমিল্লামঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যসেবাকে আরও সহজ করতে এসেছে ‘সেরা ডাক্তার’

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৮, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করতে অনলাইন স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সেরা ডাক্তার’ যাত্রা শুরু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করা এবং অনলাইনে পরামর্শ নেওয়া সম্ভব।

চিকিৎসকের পরামর্শ নেওয়া এখন আর আগের মতো কঠিন নয়। হাসপাতালে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো, সিরিয়াল না পাওয়া কিংবা মাঝরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কোথায় যাবেন বা কী করবেন-এমন সমস্যার মুখোমুখি প্রতিদিনই হচ্ছেন দেশের লাখো মানুষ।

এসব ভোগান্তির সমাধান দিতেই এসেছে ‘সেরা ডাক্তার’। এটি একটি আধুনিক অনলাইন স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পুরো প্রক্রিয়া এখন আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত।

বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ বিশেষজ্ঞ চিকিৎসকদের অসম বণ্টন। ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরেও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সিরিয়াল পেতে অনেক সময় কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়।অন্যদিকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রাথমিক চিকিৎসা পরামর্শ পেতেও দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।
ফলে একটি চিকিৎসা পরামর্শ পেতেই সময়, অর্থ ও শ্রম-তিনটিই ব্যয় হয়।
এই বাস্তবতা বদলাতে কাজ করছে ‘সেরা ডাক্তার’। প্ল্যাটফর্মটির লক্ষ্য, দেশের যেকোনো প্রান্তের মানুষ যেন যেকোনো সময় সহজে, নিরাপদে ও নির্ভরযোগ্যভাবে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন।

সাধারণ মানুষের প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় প্ল্যাটফর্মটিতে যুক্ত করা হয়েছে বেশ কিছু কার্যকর সুবিধা। মাত্র কয়েকটি ধাপেই পছন্দের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায়। দীর্ঘ লাইনে দাঁড়ানো বা বারবার ফোন করার ঝামেলা নেই। কেউ চাইলে সরাসরি ভিডিও কলে, আবার কেউ লিখিতভাবে নিজের সমস্যার কথা জানিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ফলে নিজের সুবিধামতো চিকিৎসকের সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে।

প্ল্যাটফর্মটিতে মেডিসিন, শিশুরোগ, চর্মরোগ, মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন বিভাগের নিবন্ধিত ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত রয়েছেন। 
সেবাগ্রহীতাদের নির্ভরযোগ্য চিকিৎসা পরামর্শ নিশ্চিত করতে প্রত্যেক চিকিৎসকের তথ্য যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘সেরা ডাক্তার’ শুধু একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট প্ল্যাটফর্ম নয়, বরং একটি বিশ্বস্ত স্বাস্থ্যসেবা সহযাত্রী হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

কর্মজীবী মানুষ, প্রবাসীদের পরিবার, বয়স্ক ব্যক্তি কিংবা প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা-সবার জন্যই এটি সময় ও ভোগান্তি কমানোর একটি কার্যকর সমাধান। জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসা পরামর্শ থেকে শুরু করে নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ-সবকিছুই এখন একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভব।

‘সেরা ডাক্তার’ ভিজিট করে সহজেই অনলাইন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সম্পন্ন করা যাবে। ব্যবহারকারীদের স্বাস্থ্য, সময় ও সুবিধার কথা বিবেচনায় রেখেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।