কুমিল্লাসোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুরে রেললাইনের পাশে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৩, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর সৈয়দপুরে হৃদয় ইসলাম (২১) নামে এক যুবককে গলাকাটা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকায় রেলওয়ে কারখানার নিরাপত্তাপ্রাচীর সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। আহত যুবক শহরের চওড়া বাগিচাপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজকে সকালের দিকে স্থানীয়রা রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময়ে হৃদয় ইসলামকে গলা কাটা ও হাতের কব্জিতে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। তা দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাইয়ুল কবির রাজীব ঢাকা পোস্টকে বলেন, ধারালো কিছু দিয়ে তার গলায় ও হাতের কব্জিতে জখম করা হয়েছে। তাছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঢাকা পোস্টকে বলেন, গলা কাটা ও হাতের কব্জিতে জখম অবস্থায় একজনকে রেললাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আমরা বিষয়টি তদন্ত করছি।