কুমিল্লাসোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৮

প্রতিবেদক
Cumilla Press
মে ১৮, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে নতুন করে ২৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১১ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণে তিনজন এবং সিলেট বিভাগে তিনজন রোগী ভর্তি হয়েছেন।

এ সময়ে সুস্থ হয়ে ৪৫ জন হাসপাতাল ছেড়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ২ হাজার ৭৯০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ১৮ মে পর্যন্ত দেশে মোট ২ হাজার ৯৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রায় ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

গত কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ছিল। সে বছর এক হাজার ৭০০-এর বেশি মানুষের মৃত্যু হয় এবং তিন লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি হন। পরবর্তী দুই বছরেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উচ্চমাত্রায় ছিল, যা ডেঙ্গু পরিস্থিতির দীর্ঘমেয়াদি ঝুঁকির ইঙ্গিত দেয়।