কুমিল্লাশনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ৭ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৮, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সাড়ে ৭ বছরে দেশে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৪ হাজার ১৪৩ জন। নিহতদের বড় একটি অংশই কিশোর ও তরুণ। 

শনিবার (৮ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেল দুর্ঘটনার ৩৯ দশমিক ৩০ শতাংশই ঘটেছে ভারী যানবাহনের ধাক্কায়। আর ৩৪ দশমিক ২১ শতাংশ দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর কারণে। প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী পণ্যবাহী যানবাহন। এদিকে, দুর্ঘটনায় আক্রান্তদের ৫৮ শতাংশের বয়স ১৩ থেকে ৩৫ বছর। 

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, বেপরোয়া চালানো, ট্রাফিক আইন না মানা ও দুর্বল আইন প্রয়োগে মোটরসাইকেল দুর্ঘটনা  বাড়ছে। এ কারণে, নিরাপদ সড়কে মানসম্পন্ন হেলমেট, কঠোর আইন প্রয়োগ ও নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করেছে সংগঠনটি।