দ্বিতীয়বার মা হয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। পুত্র শেহজাদ খান বীরের পর এবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ার বইছে।
শুক্রবার (৫ জুন) ফেসবুক পোস্টে কন্যাসন্তানের আগমনের খবর জানান বুবলী। সেই পোস্টে শাকিব খানকে ট্যাগ করেন এই অভিনেত্রী। এরপর থেকেই তাকে এবং অভিনেতা শাকিব খানকে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তরা। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা জিয়াউল রোশানও।
শুক্রবার (৫ জুন) ফেসবুকে দেয়া এক পোস্টে রোশান লিখেছেন, ‘শাকিব খান ভাই! অলওয়েজ চেয়েছিলাম আপনি একজন কন্যা সন্তানের বাবা হোন। আলহামদুলিল্লাহ অবশেষে আপনি হয়েছেন। ’ পোস্টে রোশান অভিনন্দন জানিয়েছেন বুবলীকেও
প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় শাকিব-বুবলীর। অভিনেত্রী নিজেই শাকিবের সঙ্গে বিয়ের তারিখ জানিয়েছিলেন। ২০২২ সালের ৩ অক্টোবর অফিশিয়াল ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন এই নায়িকা। স্ট্যাটাসে লেখেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০














