কুমিল্লাশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিরোনাম:সেশনজট রোধে নতুন উদ্যোগ, নির্ধারিত সময়েই এসএসসি শেষের পরিকল্পনা

প্রতিবেদক
Cumilla Press
মে ১৩, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মাধ্যমিক শিক্ষা পর্যায়ে সেশনজট দূর করে নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। এক্ষেত্রে একজন শিক্ষার্থী যেন ১০ বছরের বেশি সময় না নিয়ে এসএসসি সম্পন্ন করতে পারে, সে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milon। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাখাতে সরকার কোনো ধরনের কার্পণ্য করছে না। বরং দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও কার্যকর করার ওপর জোর দেওয়া হচ্ছে।

এদিকে একই অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান, নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আসবে এবং এটি অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও অনুসরণযোগ্য মডেল হতে পারে।