কুমিল্লাবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিরোনাম:শ্লীলতাহানির মামলায় মালয়েশিয়ায় বাংলাদেশির সাজা তিনগুণ বৃদ্ধি

প্রতিবেদক
Cumilla Press
মে ১৩, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পাঁচ নারীকে শ্লীলতাহানির দায়ে দণ্ডিত এক বাংলাদেশি শ্রমিকের সাজা বাড়িয়েছে উচ্চ আদালত। Kuala Lumpur High Court ছয় মাসের কারাদণ্ড বাড়িয়ে ১৮ মাস করার নির্দেশ দিয়েছেন।

বুধবার বিচারপতি Aslam Zainuddin এক রিভিউ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে নিম্ন আদালতের দেয়া জরিমানা ও বেত্রাঘাতের দণ্ড বহাল রাখা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, অভিযুক্ত রমজান আলী গত এপ্রিল মাসে কুয়ালালামপুরের বিভিন্ন এমআরটি ও এলআরটি স্টেশনে চারজন স্থানীয় নারী ও এক জার্মান পর্যটককে যৌন হেনস্তা করেন। পরবর্তীতে তিনি আদালতে নিজের অপরাধ স্বীকার করেন।

প্রসিকিউশন পক্ষ এই অপরাধকে গুরুতর উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। আদালতও ভুক্তভোগীদের নিরাপত্তা ও ঘটনার গুরুত্ব বিবেচনায় সাজা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

এই রায় গ্রেপ্তারের তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।