ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার ফাঁসির মাধ্যমে দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম Al Jazeera।
প্রতিবেদন অনুযায়ী, ইহসান আফরেসথ নামের ওই ব্যক্তি ইরানের সংবেদনশীল তথ্য ইসরায়েলের কাছে সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, তিনি নেপালে গিয়ে Mossad-এর কাছ থেকে প্রশিক্ষণ নেন এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্য পাচারের কাজে জড়িত হন।
ইরানের পক্ষ থেকে এই ঘটনাকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।











