কুমিল্লাবুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লেবাননের আরও ৫০ এলাকা দখলে নিচ্ছে ইসরায়েল

প্রতিবেদক
Cumilla Press
মে ২৭, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ ও পূর্ব লেবাননের প্রায় ৫০টি শহর, উপজেলা ও গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হঠাৎ এই নির্দেশে এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বড় ধরনের সামরিক অভিযানের আশঙ্কা তৈরি হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার প্রায় ১০ ঘণ্টা ধরে ধারাবাহিক সতর্কবার্তা দিয়ে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায় ইসরায়েলি বাহিনী। বিশেষ করে দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবিতাহর বাসিন্দাদের পুরোপুরি এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সবাইকে সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জাহরানি নদীর উত্তরে সরে যেতে হবে।

এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত মানুষজন তড়িঘড়ি করে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। কেউ যানবাহনে, কেউ আবার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন।

উচ্ছেদ তালিকায় দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা—জেবশিত, কফর সির, মাজদাল সিলম, মারাকা, জুয়াইয়া ও দেইর কিফার নাম রয়েছে।

বিশ্লেষকদের মতে, অল্প সময়ের মধ্যে এত বড় পরিসরে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ বর্তমান পরিস্থিতির গভীর সংকটকে তুলে ধরছে এবং এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে।