কুমিল্লাশুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লিভার দেওয়া কিশোরের ভাইকে দুই যুগ পর বিয়ে করছেন তরুণী

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৬, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

২০০৩ সাল— যুক্তরাষ্ট্রের কেন্টাকির ব্রুকলিন ডোস্টন ছিল শিশু। ওই সময় তার লিভারে জটিল রোগ ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছিলেন, যদি লিভার প্রতিস্থাপন না করা হয় তাহলে মাত্র কয়েকদিনই বাঁচবেন ব্রুকলিন।

তখন ব্রুকলিনের মা বিভিন্ন জায়গায় লিভার ডোনার খুঁজছিলেন।

ওই সময় ওহিওর মাইকেল ডোটোন নামে ১০ বছর বয়সী এক কিশোর গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারায়। এমন আকস্মিক মৃত্যুর পর তার বাবা-মা তার অঙ্গ দান করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আর তখনই খুঁজতে খুঁজতে ব্রুকলিনের মা মাইকেল ডোটোনের পরিবারের খোঁজ পান। এরপর মাইকেলের দান করা লিভারে নতুন জীবন পান ব্রুকলিন।

যে মাইকেলের লিভারে নতুন করে বাঁচতে পেরেছিলেন তার ছোট ভাই নোহাকে দুই যুগ পর বিয়ে করছেন ব্রুকলিন।

লিভার দান করার পরই মাইকেলের পরিবারের সঙ্গে ব্রুকলিনের পরিবারের একটা আলাদা সম্পর্ক তৈরি হয়। যা তারা ধরে রেখেছেন বছরের পর বছর। সেখান থেকেই ব্রুকলিন ও নোহার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর তাদের বিয়ে হবে।

নোহা তার প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি কখনো ভাবতে পারেননি যে ছোট শিশু তার বড় ভাইয়ের লিভারে নতুন জীবন পেয়েছিল সে তার স্ত্রী হবে। তিনি বলেন, “আমার কোনো ধারণাই ছিল না ২০ বছর আগে আমার ভাই আমার (হবু) স্ত্রীর জীবন বাঁচাবেন তার লিভার দিয়ে।”