কুমিল্লাশনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে সতি নদী থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৮, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর সতি নদী থেকে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার হররাম পূর্বপাড়া গ্রামের নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি।

নিহত শিশু বর্মন (৫০) ওই এলাকার তারক নাথ চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার সকালে ধানের চারা রোপণ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শিশু বর্মন। এরপর তিনি আর বাড়ি ফেরননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এদিন সকালে সতি নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা বলেন, নদী পার হতে গিয়ে কোনোভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ পরিদর্শক ওসমান গনি বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি।

অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।