কুমিল্লাশনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোববার রাত থেকে যেসব এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রতিবেদক
Cumilla Press
মে ১৬, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার (১৭ মে) রাত থেকে দেশের কয়েকটি এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১৬ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ মে রাত ১১টা থেকে ১৮ মে বিকেল ৫টা পর্যন্ত আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের দুই পাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ তালিকায় রয়েছে বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকা।

এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহক গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত থাকবেন। পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

.