কুমিল্লাশনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় বাংলাদেশি সৈনিক নিহত

প্রতিবেদক
Cumilla Press
মে ১২, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ড্রোন হামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত আব্দুর রহিম (৩০) রুশপক্ষের হয়ে ভাড়াটে যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে পুটিজানা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. আফরোজা আক্তার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আব্দুর রহিম উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের বাসিন্দা এবং আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর রাশিয়ায় পাড়ি জমান রহিম। সম্প্রতি ইউক্রেন সীমান্তের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন হামলার সময় তিনি নিহত হন। একই ঘটনায় আরও কয়েকজন বিদেশি যোদ্ধা হতাহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতের পরিবার দ্রুত তার মরদেহ দেশে ফেরত আনার জন্য সরকারের সহায়তা কামনা করেছে।