কুমিল্লারবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাতেই ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৪, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

রোববার (১৪ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ওইসব অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেয়া হয়েছে।