কুমিল্লারবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী থেকে সাবেক এমপির ছেলেসহ গ্রেপ্তার ২ 

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২১, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

নাশকতার মামলায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের দুই নেতা গোলাম হাসনায়েন রাসেল (৫২) ও বশির আহমেদকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে তাদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাসেল ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া এলাকার বাসিন্দা ও পাবনা-৩ আসনের সাবেক সাংসদ মকবুল হোসেনের ছেলে। তিনি ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আর বশির আহমেদ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি ভাঙ্গুড়া পৌর সদরের কুমড়াডাঙ্গা এলাকার মৃত মাওলানা রিয়াজ উদ্দিনের ছেলে।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সহযোগিতায় ভাঙ্গুড়া থানা পুলিশ সোমবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার তাদের ভাঙ্গুড়া থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, ২০২৫ সালে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালে ১১ মে রাতে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তারা পলাতক ছিল।