কুমিল্লাশনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৬, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!


রাজধানীর লালবাগ এলাকা থেকে মো. সুমন নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে একই দিন সন্ধ্যায় লালবাগের শহিদ নগর এলাকার একটি বাসা থেকে ওই রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লালবাগ থানা পুলিশ। মৃত সুমন শহিদ নগরের ওই বাসায় স্ত্রী ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসাটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই সময় মরদেহটি ঘরে থাকা লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় ঝুলে ছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার উপ-পরিদর্শক মতিউর রহমান বুলবুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।