কুমিল্লাবুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বাসে আগুন

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৭, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শাহবাগে আজিজ সুপারমার্কেটের সামনে তরঙ্গ প্লাস নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে তাদের কাছে খবর আসে আজিজ সুপারমার্কেটের সামনে তরঙ্গ প্লাস নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর পৌনে ২টার দিকে নেভায়।