কুমিল্লারবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবিতে ১৪৪ জন নিখোঁজ

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২১, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

শ্চিম আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে মৌরিতানিয়ার উপকূলে একটি অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ১৪৪ জন শরণার্থী নিহত বা নিখোঁজ হয়েছেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত সপ্তাহে মৌরিতানিয়ার উপকূলে ঘটা এই ঘটনাকে জাতিসংঘ একটি ‘দুঃখজনক সামুদ্রিক ঘটনা’ হিসেবে অভিহিত করেছে। খবর এএফপির।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর -এর মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ জেনেভায় সাংবাদিকদের বলেন, পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপের দিকে বিপজ্জনক সমুদ্রযাত্রার চেষ্টার পর শরণার্থী ও অভিবাসীরা নিহত বা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।