কুমিল্লাবুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের শিকার দুই নারী, আরও একজন গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
জুন ২, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বাড়ির সামনে চাপাতি ধরে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় আনোয়ার হোসেন নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হলো।

মঙ্গলবার (২ জুন) নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-২ তাকে গ্রেফতার করেছে।


এসময় তার হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ টি চাপাতি, ১টি পিকআপ জব্দ করা হয়েছে। 


এছাড়াও তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাই করা মালামালসহ তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। 
এর আগে মঙ্গলবার নারায়ণগঞ্জ থেকেই জুয়েলকে গ্রেফতার করা হয়।


শনিবার (৩০ মে) দিবাগত রাত তিনটার দিকে মোহাম্মদপুরে এই ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এসময় তাদের সঙ্গে থাকা রিকশাচালকও পাশে ছিলেন। হঠাৎ লুঙ্গি পরা, কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি চাপাতি হাতে সেখানে উপস্থিত হন। তার সঙ্গে আরও একজনকে দেখা যায়। 


চাপাতির ভয় দেখিয়ে তারা রিকশাচালককে ধাক্কা দেয় এবং পরে দুই নারীর কাছ থেকে ব্যাগ, লাগেজ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন ও অলংকারও তল্লাশি করে নিয়ে যায় তারা।