কুমিল্লাসোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৩, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি অব্যাহত থাকবে, তবে সময় ও অঞ্চলভেদে বৃষ্টিপাতের তীব্রতা কম-বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১৩ জুলাই) সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অফিসের এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। 

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চলতি মৌসুমে ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন ব্যাহত হয়েছে। 

আবহাওয়াবিদ জানান, জুলাই বৃষ্টিপ্রবণ মাস হওয়ায় এ ধরনের বৃষ্টিপাত অস্বাভাবিক নয়। ৫ জুলাই থেকে মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ১৩ জুলাই বিকেলের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ১৬ জুলাই থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে।