কুমিল্লাবৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফীকে ঘিরে নতুন বিতর্ক, তীব্র সমালোচনায় রিফাত রশিদ

প্রতিবেদক
Cumilla Press
মে ১৪, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক মন্তব্য করেছেন রিফাত রশিদ।

বৃহস্পতিবার (১৪ মে) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি মাশরাফীর রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পোস্টে তিনি নির্বাচনী প্রক্রিয়া, দুর্নীতি ও সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ প্রসঙ্গ উল্লেখ করে তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান।

রিফাত রশিদ আরও বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়া এবং জনসমক্ষে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো মাশরাফী বিন মর্তুজার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।