বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার ২০২৬ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী ইফতেয়ার আহম্মেদ সাব্বির।
বৃহস্পতিবার কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম দায়িত্ব পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনায় তিনি কাজ করবেন।
তিনি আরও জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যদিও নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি।












