কুমিল্লাবুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচিতে বজ্রাঘাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৫, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রাঘাতে নিহত কলেজশিক্ষার্থী মোহাম্মদ সিয়াম।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে বজ্রাঘাতে মোহাম্মদ সিয়াম (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৫ আগষ্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সিয়াম এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তিনি ওই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে এবং সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

নিহত সিয়ামের পরিবার ও রাজাপুর ইউনিয়নের মেম্বার মো. মোতালেব হোসেন প্রামাণিক জানান, আজ সকাল ৯টার দিকে সিয়াম বাড়ির পাশের মাঠে বৃষ্টির মধ্যেই ধানের চারা রোপণ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রাঘাতে মাঠেই তার মৃত্যু হয়।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চর সমেশপুর গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে নিহত সিয়ামের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।