কুমিল্লারবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুধবার থেকে দুই বিভাগে ভারী বৃষ্টি, ভূমিধ্বসের শঙ্কা

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২১, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী দুই দিনের জন্য এই সতর্কতা জারি করেছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরে প্রকাশ করা আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়

পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের এখনই নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি