কুমিল্লাবৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৫, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যান।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই–আবিদপুর সড়কের মনঘাটা এলাকার নাগিনী জলায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বাজেবাহেরচর এলাকার মো. খলিল ও রিয়াদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে মনঘাটা এলাকার নাগিনী জলায় ১৫ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া জানান, দেশীয় অস্ত্রসহ আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।