কুমিল্লাসোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ফাইনাল: যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা–স্পেন

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৯, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। শিরোপা নির্ধারণী এই ম্যাচে দুই দলই তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে প্রস্তুত। সুখবর হলো, উভয় শিবিরেই নেই কোনো চোটের দুশ্চিন্তা।

ফাইনালের আগে আর্জেন্টিনা কিংবা স্পেন—কোনো দলেই নতুন করে চোটে আক্রান্ত খেলোয়াড় নেই। ফলে কোচ লিওনেল স্কালোনি ও লুইস দে লা ফুয়েন্তে নিজেদের পরীক্ষিত একাদশই বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

স্পেনের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১):

উনাই সিমন; পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইস; লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা; মিকেল ওইয়ারসাবাল।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-১-৩-২):

এমিলিয়ানো মার্তিনেস; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস।

একদিকে চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য আর্জেন্টিনার, অন্যদিকে ১৬ বছর পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন স্পেনের। তাই ফাইনালে দুই দলের সম্ভাব্য একাদশের প্রতিটি নামই ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।