কুমিল্লাবৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ উপলক্ষে ভিসা বন্ড শর্ত শিথিল করছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
Cumilla Press
মে ১৪, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বিদেশি দর্শকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ওপর আরোপিত সর্বোচ্চ ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত সাময়িকভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ টাকার সমান।

বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, এই সুবিধা পাবেন কেবল বৈধ বিশ্বকাপ টিকিটধারী দর্শকরা, যারা ফিফার নির্ধারিত ‘ফিফা পাস’ ব্যবস্থায় নিবন্ধিত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনকে সহজ ও দর্শকবান্ধব করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে অভিবাসন নীতির অংশ হিসেবে প্রায় ৫০টি দেশের নাগরিকদের জন্য এই ভিসা বন্ড বাধ্যতামূলক করা হয়েছিল। তবে বিশ্বকাপ উপলক্ষে সেই শর্ত আংশিক শিথিল করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আসরটি যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ।