কুমিল্লাশুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে আজকের খেলা: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা

প্রতিবেদক
Cumilla Press
জুন ১১, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ বিশ্বকাপ আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অন্যতম স্বাগতিক দেশ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে।

ঘরের মাঠ ও সমর্থকদের উচ্ছ্বাসকে কাজে লাগিয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় মেক্সিকো।

অন্যদিকে, আফ্রিকার প্রতিনিধি দক্ষিণ আফ্রিকাও চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দলের দেখা হয়েছিল, যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।সেবার আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের প্রথম ম্যাচ হওয়ায় ফুটবলপ্রেমীদের নজর থাকবে এই লড়াইয়ের দিকে।বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ, যার মধ্য দিয়েই শুরু হবে ৪৮ দলের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের যাত্রা। জয় দিয়ে আসর শুরু করবে কে; মেক্সিকো নাকি দক্ষিণ আফ্রিকা, সেই প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই।