কুমিল্লাসোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি কেমন, দেশ ছাড়ার আগে জানালেন অধিনায়ক

প্রতিবেদক
Cumilla Press
মে ২৪, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র ২০ দিন। লম্বা সময় হাতে রেখেই আজ (২৪ মে) ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দলের একাংশ। দুদিন পর অর্থাৎ ২৬ মে যাবে দলের বাকি অংশ। ইংল্যান্ডে পা রাখার আগে স্কটল্যান্ডে স্কটিশ এবং ডাচ নারীদের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। বিশাল অ্যাসাইনমেন্ট নিয়ে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আগামী ১২ জুন শুরু বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টে বাংলাদেশের প্রস্তুতির কথা জানাতে গিয়ে নিগার বলেন, ‘শেষ পর্যায়ের প্রস্তুতি ক্যাম্প এখানে করেছি, কাজে দিয়েছে। বিসিবিও আমাদের সুযোগ দিয়েছিল, বিশ্বকাপ কোয়ালিফায়ারের আগে যেন আমরা এখানে কন্ডিশনিং ক্যাম্প করতে পারি। ওইটা আমাদের সাহায্য করেছে। কিছু প্লেয়ার ভালো পারফর্ম করেছে সর্বশেষ ৩-৪টা ম্যাচে। এখন আমরা আরও কিছু অনুশীলন করব।’

আগামী ১২ জুন শুরু বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টে বাংলাদেশের প্রস্তুতির কথা জানাতে গিয়ে নিগার বলেন, ‘শেষ পর্যায়ের প্রস্তুতি ক্যাম্প এখানে করেছি, কাজে দিয়েছে। বিসিবিও আমাদের সুযোগ দিয়েছিল, বিশ্বকাপ কোয়ালিফায়ারের আগে যেন আমরা এখানে কন্ডিশনিং ক্যাম্প করতে পারি। ওইটা আমাদের সাহায্য করেছে। কিছু প্লেয়ার ভালো পারফর্ম করেছে সর্বশেষ ৩-৪টা ম্যাচে। এখন আমরা আরও কিছু অনুশীলন করব।’

ভারতে অনুষ্ঠিত সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই বিশ্ব আসরে পা রেখেছিল বাংলাদেশ। সেবার বিশ্বকাপে যাওয়ার আগে একটু আক্ষেপও করেছিলেন নিগার। এবার অবশ্য তেমন কোনো আক্ষেপের সুর ছিল না অধিনায়কের কণ্ঠে। বরং প্রস্তুতি নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছেন টাইগ্রেস অধিনায়ক।

তিনি বলেন, ‘প্রত্যেকবার আইসিসি টুর্নামেন্টের সময় দল আন্তর্জাতিক সিরিজ বা ওইরকম প্রস্তুতি পায় না। এবার কিন্তু সেই সমস্যা নেই। কারণ শ্রীলঙ্কার সঙ্গে ৩টা ম্যাচ আমরা অলরেডি খেলেছি এবং সামনে আরও ৪টা ম্যাচ খেলব। আমাদের জন্য এর থেকে আদর্শ প্রস্তুতি আর হতে পারে না। আইসিসি থেকে আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ আছে। তাই আমাদের কাছে মনে হয়, প্রস্তুতি ভালো হবে দলের জন্য এভং বড় টুর্নামেন্টের আগে প্রতিটি কম্বিনেশন ঝালিয়ে নেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত সময় থাকবে দলে। প্রস্তুতি ম্যাচে যা করা দরকার, আমাদের পাওয়ার মতো ছিল সেগুলো আমরা পেয়েছি এবং আমরা চেষ্টা করেছি খেলোয়াড়রা যেন সুযোগ-সুবিধাগুলো কাজে লাগায়।’

বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফর্ম করে ফ্র‍্যাঞ্চাইজি লিগগুলোরও নজরে আসতে চান বলে ইঙ্গিত দিয়েছেন নিগার, ‘আমার দলের এক্সপোজার অনেক কম থাকে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সবার নজর থাকে, এসব জায়গায় যখন আমরা ভালো পারফর্ম করি, তখন দলকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আমরা এটাই চাই।’