কুমিল্লাসোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

প্রতিবেদক
Cumilla Press
মে ১৮, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার সারাদেশে উদযাপিত হবে

সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ এ ঘোষণা দেন।

তিনি জানান, কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

এদিকে, সৌদি আরবেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। আগামী ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

এর আগে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মালয়েশিয়ায় ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হওয়ায় দেশটিতে ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। একই দিনে ইন্দোনেশিয়াতেও পালিত হবে ঈদুল আজহা।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।