কুমিল্লারবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরুড়ায় ১৫০০ মিটার গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

প্রতিবেদক
Cumilla Press
মে ১৭, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বরুড়া উপজেলার তিনটি ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১৫০০ মিটার মাটির রাস্তা টেকসইকরণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ মে) গালিমপুর, শিলমুড়ী দক্ষিণ ও ভবানীপুর ইউনিয়নে হেরিং বোন বন্ড নির্মাণকাজের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিনের ভোগান্তি দূর করা এবং বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল সহজ করতে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে কাঁচা সড়কগুলোকে টেকসই ও জনবান্ধব অবকাঠামোয় রূপান্তর করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।