কুমিল্লাবুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বড় ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে মারা গেলেন ছোট ভাই

প্রতিবেদক
Cumilla Press
জুন ১০, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

ন দুর্ঘটনায় বড় ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে মারা গেলেন ছোট ভাইও।

বুধবার (১০ জুন) বিকেলে নগরীর ২নম্বর গেইট এলাকায় ট্রেন দুর্ঘটনায় নিহত হন ন্যাশনাল ব্যাংকের প্রাক্তন ম্যানেজার ও স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সাংগঠনিক সম্পাদক একেএম শামসুদ্দিন আহমদ খোকন (৬৫)।

স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সাধারণ সম্পাদক মুস্তফা নঈম জানান, বড় ভাই খোকনের লাশ হাসপাতাল ও পুলিশের আনুষ্ঠানিকতা শেষে বাসায় নেওয়া হলে তার মৃত্যুর সংবাদে শোকাহত হয়ে ছোট ভাই পেয়ারু অসুস্থ হয়ে পড়েন। পরে তিনিও মারা যান।

পেয়ারু দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

জানা গেছে, বুধবার রাত ১০টায় নগরের রহমান নগর বি-ব্লক জামে মসজিদ প্রাঙ্গণে দুই ভাইয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

একই দিনে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।