কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
মে ১২, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (১১ মে) রাত দেড়টার দিকে মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার সকালে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

অরুণ কান্তি রায় গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।

ডিবি সূত্র জানায়, তার বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। এসব মামলায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।