কুমিল্লাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা নিখোঁজ

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২১, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!


ফেনী সদর উপজেলার ১ নম্বর শর্শদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জেরকাছাড় গ্রামের দুলা পুকুর নতুন বাড়ির বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা আবদুস সোবহান (পিতা: এনাম বক্স) গতকাল (২০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।


পরিবারের সদস্যরা জানান, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি।


পরিবারের ধারণা, তিনি চট্টগ্রাম রেলওয়ে কার্যালয় অথবা ঢাকা রেলওয়ে ভবনে গিয়ে থাকতে পারেন। কারণ চাকরি থেকে অবসর নেওয়ার পর পাওনা কিছু অর্থের বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে আলোচনা করতেন।
নিখোঁজের সময় তার সঙ্গে কোনো মোবাইল ফোন ছিল না। এ কারণে তার সঙ্গে যোগাযোগও সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।


নিখোঁজ ব্যক্তির নাতি রিহান তার দাদার সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
যোগাযোগ:

📞

০১৮৬৪-৫৯৭১৯৮

📞

০১৭৬১-৭৭৭২৪১
কোনো সহৃদয়বান ব্যক্তি আবদুস সোবহানের সন্ধান পেলে অনুগ্রহ করে উপরোক্ত নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।