আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী Engineer Mosharraf Hossain আর নেই। বুধবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ছিলেন সংবিধান প্রণেতাদের একজন।
জীবনের শেষ সময়ে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই রাজনীতিক। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্মৃতিভ্রংশসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।











