গতকাল সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার ২নং সাগরদাঁড়ি ইউনিয়নের মালোপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম শিশুটি প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যায়। সে সময় নির্জনতার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে ওই তরুণ। শিশুটি বাড়িতে ফিরে মাকে বিস্তারিত জানায়। কিছুক্ষণের মধ্যেই শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযান চালায় পুলিশ। চিংড়া পুলিশ ক্যাম্পের একটি দল জয়ন্ত বিশ্বাসকে গ্রেপ্তার করে। চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নির্মম। দুপুরের দিকে শিশুটি পাশের বাড়িতে টিভি দেখতে গেলে জয়ন্ত বিশ্বাস তার মুখ চেপে ধরে এই ঘৃণ্য অপরাধ ঘটায়। ভিকটিম বাসায় ফিরে তার মাকে জানালে পরিবার ও স্থানীয়রা আমাদের খবর দেয়। শামীম হোসেন আরও বলেন, সংবাদ পাওয়া মাত্রই আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দ্রুত অভিযান পরিচালনা করি এবং অভিযুক্ত জয়ন্ত বিশ্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শিশুটি অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার মেডিকেল টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। আমরা ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দ্রুত আদালতে চার্জশিট জমা দেব, যাতে আসামি কঠোরতম শাস্তি পায়।












