কুমিল্লাশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ্যে দেখা গেলো আইআরজিসির প্রধান আহমেদ ভাহিদিকে

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৩, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

আয়াতুল্লাহ আলি খামেনির কফিনের পাশে আইআরজিসি প্রধান আহমেদ ভাহিদি। ছবি এনবিসি নিউজ থেকে নেওয়া

দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেলো ইরানের ইসলামিক রেভুলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমেদ ভাহিদিকে। আয়াতুল্লাহ আলি খামেনিকে শ্রদ্ধা জানাতে ইমাম খোমেনি হোসাইনিয়া মসজিদে তাকে প্রকাশ্যে দেখা যায়। এ সময় আইআরজিসির অন্যান্য শীর্ষ কমান্ডারও উপস্থিত ছিলেন। 

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরপরই ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় মারা যান তৎকালীন আইআরজিসি প্রধান জেনারেল মোহাম্মদ পাকপৌর। পরে যুদ্ধের মধ্যেই দায়িত্ব গ্রহণ করেন ভাহিদি। এরপর আত্মগোপনে থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।

এদিকে, খামেনির শেষ বিদায়ের আয়োজনকে ঘিরে অ্যাসোসিয়েটেড প্রেস এবং গেটি ইমেজেস কর্তৃক প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, শুক্রবার সকালে খামেনিকে মরদেহ বহনকারী কফিনটিকে শ্রদ্ধায় হাজারো জনতা ঘিরে ধরেন। তারা শোকে কান্নায় মূর্ছা যান।