কুমিল্লাসোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর আটক

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৩, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ দায়েরের পর অভিযুক্ত শ্বশুরকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী নিজে রামগড় থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম। 

আটক ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫৫)। তিনি উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকার বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্বশুর দীর্ঘদিন ধরে সুযোগ পেলেই তাকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করতেন। সামাজিক লজ্জা, পারিবারিক চাপ এবং সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি এতোদিন বিষয়টি প্রকাশ করেননি। তবে সর্বশেষ গত রোববার (২ আগস্ট) রাতে অভিযুক্ত জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এরপর মানসিকভাবে ভেঙে পড়া ভুক্তভোগী নীরবতা ভেঙে সোমবার রামগড় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে বিকেলে এক নারী তার শ্বশুরের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে দ্রুত তাকে আটক করা হয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।