টানা ভারী বৃষ্টিতে রাজধানীর গুলশান-শাহজাদপুর লিংক রোডের একটি অংশ ধসে পড়েছে। পানির তীব্র চাপ ও দীর্ঘ সময় জলাবদ্ধতার কারণে সড়কের নিচের মাটি সরে গিয়ে এ ধসের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধসে যাওয়া অংশ ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ অংশ এড়িয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। ফলে সড়কটিতে যানজটেরও সৃষ্টি হয়েছে।

আরেক পথচারী সুমাইয়া আক্তার বলেন, ‘প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করি। এখন অনেকটা ঘুরে যেতে হচ্ছে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
রিকশাচালক আব্দুল মালেক বলেন, ‘পানি আর ভাঙা রাস্তার কারণে যাত্রী নিয়ে চলাচল খুব কষ্ট হচ্ছে। যানজটও অনেক বেড়ে গেছে।’
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ আরও বেড়েছে। অনেক সড়কে হাঁটুসমান পানি জমে থাকায় যানবাহনের গতি কমে গেছে। অফিসগামী এবং কর্মস্থল থেকে ফেরা মানুষকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে